NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নির্বাসনের আদেশ পেয়েছেন নিউইয়র্কের আড়াই লাখ বাসিন্দা


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫৫ এএম

নির্বাসনের আদেশ পেয়েছেন নিউইয়র্কের আড়াই লাখ বাসিন্দা


নির্বাসনের আদেশ পেয়েছেন নিউইয়র্কেও আড়াই লাখের বেশি বাসিন্দা। ইতিমধ্যে নিউইয়র্কের কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের অধীনে গণনির্বাসনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নথিবিহীন ‘লাখ লাখ’ অভিবাসীকে     
নির্বাসনে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার পরে নেতৃবৃন্দ আশঙ্কা করছেন, নিউইয়র্ক স্টেটে আকস্মিক অভিযান চালানো হতে পারে।
গত ২০ জানুয়ারি সোমবার শপথ নেওয়ার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং জন্মগত নাগরিকত্বের অবসানসহ শতাধিক আদেশে স্বাক্ষর করেছেন।
নিউইয়র্ক সিটির ইমিগ্রেশন অ্যাডভোকেটরা আশঙ্কা করছেন, চার বছর আগে ট্রাম্প ক্ষমতায় থাকাকালে যেমন অভিযান পরিচালিত হয়েছিল তেমনি এবারও নগরীর বিভিন্ন পাড়া/মহল্লায় আকস্মিক অভিযান চালানো হতে পারে। 
নিউইয়র্ক সিটির অভয়ারণ্য শহর আইন রয়েছে। কিন্তু নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, তিনি অপরাধের জন্য অভিযুক্ত অভিবাসীদের গ্রেপ্তারে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করবেন।
অ্যাডামস জোর দিয়ে বলেন, যেসব অভিবাসী আইন মেনে চলে তাদের আমেরিকার স্বপ্ন অনুসরণ করা চালিয়ে যেতে নিউইয়র্ক সিটিতে স্বাগত জানানো হয়। নিউইয়র্ক সিটি প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসীর আবাসস্থল। সম্প্রতি ইমিগ্রেশন আদালতের ডেটা এবং রিপোর্ট থেকে জানা যায়, ইতিমধ্যে নিউইয়র্কের দুই লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দা নির্বাসনের আদেশ পেয়েছেন। দলিলাদি অনুসারে, নিউইয়র্ক স্টেটে ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে যেসব বাড়ির ঠিকানা ব্যবহার করেছে, এমন অভিবাসীর সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ১৮০। সম্প্রতি অভিবাসন আদালত থেকে তারা ‘অপসারণ আদেশ’ পেয়েছেন। এই আদেশ তাদের নির্বাসনের যোগ্য করে তুলেছে। ইকুয়েডর, চীন, গুয়াতেমালা, হন্ডুরাস, এল সালভাদর, মেক্সিকো, হন্ডুরাস, কলম্বিয়া, ভারত এবং পেরু থেকে এসব অভিবাসী এসেছে।