NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চমক দিয়ে ভারতের এশিয়া কাপ দল ঘোষণা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১০ পিএম

>
চমক দিয়ে ভারতের এশিয়া কাপ দল ঘোষণা

দুঃসংবাদটা পাচ্ছে ভারত, এমন খবর জানা গিয়েছিল আগেই। সোমবার রাতের দিকে এশিয়ান চ্যাম্পিয়নদের এশিয়া কাপ শিরোপা ধরে রাখার দল যখন প্রকাশ করল বিসিসিআই, তখন সে দুঃসংবাদটা জানা গেল আনুষ্ঠানিকভাবে। চোটের কারণে নেই যশপ্রীত বুমরাহ। বিশ্রাম থেকে ফিরেছেন বিরাট কোহলি। ভারতের প্রকাশিত এশিয়া কাপ দলে আছে বেশ কিছু চমক।

পিঠের চোটের কারণে বুমরাহ খেলতে পারবেন না এই টুর্নামেন্টে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বুমরাহ এখনও চোট কাটিয়ে সুস্থ হতে পারেননি। এই মুহূর্তে তিনি আছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে, সেখানে চলছে তার সেরে ওঠার লড়াই। সঙ্গী হিসেবে আছেন হার্শাল পাটেল, তিনিও চোটের কারণে নেই ভারতীয় দলে। তবে তাদের সঙ্গে আরেক অভিজ্ঞ ক্রিকেটারকেও দলে রাখেনি ভারত। মোহাম্মদ শামিকে রাখা হয়নি স্কোয়াডে।\

 

এদিকে এই টুর্নামেন্ট দিয়ে ভারতীয় দলে ফিরছেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের পর থেকে তাকে টানা দুই সিরিজে ‘বিশ্রাম’ দিয়েছে বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না তিনি, থাকবেন না আসন্ন জিম্বাবুয়ে সফরেও।

ব্যাটিংয়ে তেমন চমক না থাকলেও বোলিং বিভাগে চমক দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। দলে আছেন পেসার আর্শদীপ সিং, আবেশ খান আর লেগ স্পিনার রবি বিষ্ণোই। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনও আছেন ভারতের ১৫ সদস্যের এই দলে।

 

স্ট্যান্ডবাই হিসাবে দলে আছেন শ্রেয়াস আইয়ার। আরও দুই স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে দীপক চাহার এবং অক্ষর পাটেলের নাম ঘোষণা করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এশিয়া কাপের দলটাকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে রেখে দেবে ভারত। খুব বাজে পারফর্ম্যান্স বা চোটে না পড়লে দুই একটার বেশি পরিবর্তন আসবে না এই দলে। সেটা না হলে এই খেলোয়াড়রাই ভারতের জার্সি গায়ে চড়িয়ে খেলবেন অস্ট্রেলিয়ার বুকে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে।


রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পান্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং আবেশ খান।