NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৩২ পিএম

৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের

নিজেদের পাতা ফাঁদেই পড়লো পাকিস্তান! মুলতানে ঘূর্ণি পিচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে সোয়া দুইদিনেই নাকাল হলো শান মাসুদের দল। পাকিস্তানকে ১২০ রানে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করলো ক্যারিবীয়রা।

পাকিস্তানের মাটিতে টেস্টে এটি মাত্র পঞ্চম জয় ওয়েস্ট ইন্ডিজের। ৩৪ বছর পর তারা জয় পেয়েছে পাকিস্তানে। সবশেষ জিতেছিল ১৯৯০ সালের নভেম্বরে।

 

দ্বিতীয় দিন শেষেই হারের শঙ্কায় ছিল পাকিস্তান। স্বাগতিকদের প্রয়োজন ছিল ১৭৮ রান, হাতে ৬ উইকেট। সাপের ফনার মতো একেবেঁকে আসা ঘূর্ণি ডেলিভারির সামনে এই লক্ষ্যও ভীষণ কঠিন হবে, বোঝাই যাচ্ছিল।

সেটাই হলো। ৪ উইকেটে ৭৬ রান নিয়ে নামা পাকিস্তান ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অলআউট হয়েছে ১৩৩ রানে। এক মোহাম্মদ রিজওয়ান ছাড়া আর কেউ লড়াই করতে পারেনি। ৬২ বল খেলে ২৫ রান করেন রিজওয়ান।

 

তৃতীয় দিনের সকালে ২০ ওভারের মধ্যে ৫৭ রানে বাকি ৬ উইকেট হারিয়ে পরাজয় মেনে নেয় পাকিস্তান।

পাকিস্তানকে এই হার উপহার দেওয়ার বড় কুশীলব জোমেল ওয়ারিকেন। ক্যারিবীয় এই বাঁহাতি স্পিনার প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৭ রানে শিকার করেছেন ৫টি।

 

বাকি ৫ উইকেটও নিয়েছেন দুই স্পিনার। কেভিন সিনক্লিয়ার ৩টি আর গুদাকেশ মোতি নেন ২টি উইকেট।