NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের রাজা সিনার


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৫, ০১:৩৫ এএম

টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের রাজা সিনার

টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন ইয়ানিক সিনার। মেলবোর্নে রোববার ইতালিয়ান এই টেনিস তারকা ৬-৩, ৭-৬ (৪), ৬-৩ গেমে হারিয়েছেন বিশ্বের নাম্বার-টু জার্মানির আলেকজান্ডার জভেরেভকে।

সিনারের এই জয় ইতালির টেনিস ইতিহাসে বড় এক মাইলফলক গড়ে দিলো। প্রথম ইতালিয়ান টেনিস খেলোয়াড় হিসেবে তিনটি মেজর শিরোপা জিতলেন সিনার। পেছনে ফেললেন নিকোলা পিট্রানগেলির রেকর্ড।

 

শুধু তাই নয়, সিনার এখন নাম লিখিয়েছেন টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসি, রজার ফেদেরার এবং নোভাক জকোভিচের সঙ্গে। একুশ শতকে টানা দুটি অস্ট্রেলিয়ান ওপেন জেতার কীর্তি আছে কেবল তাদেরই।

কপাল খারাপ জভেরেভের। জার্মান টেনিস তারকা ক্যারিয়ারের প্রথম তিনটি গ্র্যান্ড স্লামের ফাইনালেই হারলেন। এর আগে তিনি হেরেছেন ২০২০ সালের ইউএস ওপেন আর ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে।

 

অন্যদিকে ইতালির ২৩ বছর বয়সী তারকা সিনার টেনিসের উন্মুক্ত যুগে অষ্টম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামে ক্যারিয়ারের প্রথম তিন বা এর চেয়ে বেশি ফাইনাল খেলে সব কটিতেই জিতলেন। এদিক থেকে সবচেয়ে এগিয়ে কিংবদন্তি রজার ফেদেরার। সুইজারল্যান্ডের সাবেক খেলোয়াড় গ্র্যান্ড স্লামে নিজের প্রথম সাতটি ফাইনালেই জিতেছিলেন।