NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অবশেষে জেডি ভ্যান্সের ভোটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:২০ এএম

অবশেষে জেডি ভ্যান্সের ভোটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ

অবশেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভোট পেয়ে প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ। যুদ্ধ অভিজ্ঞ এবং ফক্স নিউজের সাবেক উপস্থাপক পিট হেগসেথ স্থানীয় সময় শুক্রবার মার্কিন সিনেটের ভোটে জয়ী হন। খবর বিবিসির।

মার্কিন সিনেটে প্রতিরক্ষামন্ত্রী পদের জন্য পিট হেগসেথ পেয়েছেন ৫১টি ভোট।

অপর দিকে তার বিপক্ষে ভোট পড়েছে ৫০টি। 

 

এএফপির খবরে বলা হয়, হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত করতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। কারণ পিট হেগসেথের বিরুদ্ধে তিনজন রিপাবলিকান সিনেটর ভোট দিয়েছেন; যার ফলে ভোট ৫০-৫০ টাই হয়। পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সিদ্ধান্তমূলক ভোটটি পিট হেগসেথের পক্ষে দেন।

যার ফলে পিট হেগসেথের জয় নিশ্চিত হয়।

 

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সই দ্বিতীয় ব্যক্তি যিনি একজন ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত করতে ভোট দিলেন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন ৪৪ বছর বয়সী পিট হেগসেথ। সেখানেও তিনি নির্বাচনে জিততে পারেননি।

 

 

হেগসেথ মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন। তিনি আফগানিস্তান, ইরাক এবং কিউবার গুয়ানতানামো বে’তে ও কাজ করেছেন। এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেন। তখন এক বিবৃতিতে তিনি বলেছেন, হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন এবং আমেরিকাই প্রথম নীতিতে বিশ্বাসী।