NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

‘আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয়’-পরীমনি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:৫১ এএম

‘আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয়’-পরীমনি

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র কম্পনে সব কিছু কেঁপে ওঠে। যদিও এর স্থায়িত্ব বেশিক্ষণ হয়নি। তবে যারা ভূমিকম্পের বিষয়টি বুঝতে পেরেছেন তাদের অনেকেই ছিলেন আতঙ্কিত।

 

সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই ভূমিকম্প নিয়ে পোস্ট করেছেন। বাদ যাননি জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিও। ভূমিকম্পের পরপরই পোস্ট দেন তিনি।


 

পরীমনি ওই পোস্টে লেখেন, ‘আমার এমন ভার্টিগো যে ভূমিকম্পও টের পাই না।

আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।’

 

পরীর সেই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন করেন নানা মন্তব্য। তবে নেটিজেনদের একাংশ মজাও করেন সেই পোস্ট ঘিরে।

তা নিয়ে পরীমনিকে মন্তব্যের ঘরে জবাবও দিতে দেখা যায়।