NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভাঙ্গনের ছোবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৫, ০৫:০৬ পিএম

ভাঙ্গনের ছোবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা



বিভক্তির কবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মেলা কমিটির নেতৃত্ব নিয়ে ক্ষুদ্রতম একটি অংশ বিরোধ তৈরীর চেষ্টা করেছিলেন। তবে তা বিগত বছরসমূহের নিবেদিতপ্রাণ কর্মীগণের চেষ্টায় নস্যাৎ হয়েছে এবং ৩৩ বছরের পুরনো এই মেলার আয়োজক সংস্থা ‘মুক্তধারা ফাউন্ডেশন’র বর্তমান কমিটির তত্বাবধানেই এ বছরের ৩৪তম বইমেলা অনুষ্ঠিত হবে।

২০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় মেলা কমিটির  নেতৃবৃন্দের বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা ড. নূরুননবীর সার্বিক তত্বাবধানে এবং আহবায়ক রোকেয়া হায়দারের নেতৃত্বে আসছে মে মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত চারদিনের এই মেলা যথারীতি জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

নিউইয়র্কস্থ মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিইও বিশ্বজিত সাহা মঙ্গলবার রাতে এ সংবাদদাতাকে আরো জানান. মুক্তধারা ফাউন্ডেশনের (২০২৫-২০২৬) কার্যকরী পরিষদের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ডা: জিয়াউদ্দিন আহমেদ। আসন্ন মেলার পর তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন। বিশ্বজিৎ সাহা আরো জানান, ২০ জানুয়ারির ঐ সভায় সভাপতিত্ব করেন বর্তমান চেয়ারপার্সন ড. নুরুননবী। এ সভায় আরো সিদ্ধান্ত গৃহিত হয় যে, হোস্ট কমিটিতে তরুণ স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচিত চেয়ারপারসন ডা. জিয়াউদ্দিন আহমেদ, বইমেলার আহ্বায়ক রোকেয়া হায়দার ও ফাউন্ডেশনের উপদেষ্টা ড. আবদুন নূর ও গোলাম ফারুক ভূঁইয়া, ভাইস চেয়ারপারসন নিনি ওয়াহেদ ও সউদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিইও বিশ্বজিত সাহা, সহ-সাধারণ সম্পাদক ফাহিম রেজা নূর, কোষাধ্যক্ষ সাবিনা হাই উর্বি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুরাদ আকাশ, প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন, কার্যকরী সদস্য ডা: ফাতেমা আহমেদ, ড. ওবায়দুল্লাহ মামুন, নসরত শাহ আজাদ ও তানভীর রাব্বানী।

উল্লেখ্য, গত ৩৩ বছর ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে সর্ববৃহৎ বাংলা বইমেলার আয়োজন করে আসছে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন। অন্যান্য বারের মতো এ বইমেলাও সকল অভিবাসী বাঙালির অংশগ্রহণে সার্থক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক কমিটি।