NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সংঘাতে চরম মূল্য দিয়েছে গাজার শিশুরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩০ এএম

সংঘাতে চরম মূল্য দিয়েছে গাজার শিশুরা

এক বছরের বেশি সময় ধরে গাজা যুদ্ধে সবচেয়ে বেশি হতাহত হয়েছে নারী এবং শিশুরা। অবরুদ্ধ এই উপত্যকাকে এক ধ্বসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। সেখানে মসজিদ, হাসপাতাল, স্কুল, আবাসিক ভবন এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। খবর আল জাজিরার। 

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে এখন পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন রামজি নামের এক ফিলিস্তিনি। তিনি বেইত হানুনের বাসিন্দা। গাজা সংঘাতে কী কঠিন সময় পার করেছেন সেই বর্ণনা দিয়েছেন রামজি।

 

বেইত হানুনে ইসরায়েলি হামলায় সবকিছু হারিয়েছেন রামজি এবং তার পরিবার। একেবারে নিঃস্ব হয়ে তারা জাবালিয়ায় চলে যান। সেখান থেকে নুসেইরাত শরণার্থী শিবির, এরপর রাফা এবং সেখান থেকে খান ইউনিসে আশ্রয় নেন তারা।

রামজি বলেন, আমরা সবকিছু হারিয়েছি। আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। আমরা এখন হামাস সিটির পূর্বাঞ্চলে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছি। রামজির দুই সন্তানই বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছে।

 

তিনি বলেন, আমাদের আর কিছুই নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই। আমরা প্রচণ্ড শীতের মধ্যে কষ্ট পাচ্ছি। গত রাতে ভারী বৃষ্টিতে সবকিছু তলিয়ে গেছে। আমরা কষ্ট পাচ্ছি। রামজি বলেন, দিনশেষে আমাদের সন্তানদের চরমমূল্য দিতে হয়েছে। আমরা জানি না যে এখন কী করবো।

গাজায় যুদ্ধবিরতি চলছে। কিন্তু এমন এক পর্যায়ে এসে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যখন ফিলিস্তিনিরা পুরোপুরি নিঃস্ব। তাদের হারানোর আর কিছু বাকি নেই। তাদের মাথার ওপরের ছাদ, পায়ের নিচের মাটি, খাবার সবকিছুই কেড়ে নিয়েছে দখলদার বাহিনী।

 

 

এক বছরের বেশি সময় ধরে গাজার সংঘাতে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ৪৭ হাজার ১০৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ১৪৭ জন।