NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

চিটাগংকে উড়িয়ে সেরা চারে ঢাকা ক্যাপিটালস


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:৫৯ এএম

চিটাগংকে উড়িয়ে সেরা চারে ঢাকা ক্যাপিটালস

লক্ষ্য খুব বড় ছিল না, ১৪৯ রানের। তানজিদ হাসান তামিমের বিধ্বংসী ইনিংসে সেটা আরও সহজ হয়ে গেলো ঢাকা ক্যাপিটালসের জন্য। ৫৪ বলে ৩ চার আর ৭ ছক্কায় ৯০ রানে অপরাজিত থাকলেন এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক।

চিটাগং কিংসকে ৮ উইকেট আর ১১ বল হাতে রেখে হেসেখেলে হারালো ঢাকা ক্যাপিটালস। ১০ ম্যাচে এটি ঢাকার তৃতীয় জয়। এতে করে তারা উঠে এসেছে সেরা চারে। ফলে এখনও প্লে-অফের আশা বেঁচে রয়েছে শাকিব খানের মালিকানাধীন দলটির। অন্যদিকে নয় ম্যাচে চতুর্থ হার দেখলো চিটাগং, তারা তালিকার তিন নম্বরে।

 

রান তাড়ায় ভালো সূচনা পায় ঢাকা। লিটন দাস আর তানজিদ হাসান তামিম ৯ ওভারে তুলে দেন ৭৫ রান। লিটন অবশ্য ধীরগতির ছিলেন। ২৮ বলে ২৫ করে সাজঘরে ফেরেন তিনি।

তবে মারকুটে ভঙ্গিমায় ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেন তানজিদ তামিম, ২৮ বলে। এর মধ্যে মুনিম শাহরিয়ার ১৮ বলে ১২ রানের টেস্ট ইনিংস খেলেন। তবে তানজিদ তামিম দারুণ খেলে গেছেন শেষ পর্যন্ত। কপাল মন্দ, দল জিতে যাওয়ায় সেঞ্চুরিটা করতে পারেননি। তামিম করেন ৫৪ বলে হার না মানা ৯০, সাব্বির রহমান অপরাজিত থাকেন ৯ বলে ১৪ রানে।

 

এর আগে ৬ উইকেটে ১৪৮ রানেই থেমে যায় চিটাগং কিংসের ইনিংস। দলের ব্যাটারদের কেউ ফিফটিও করতে পারেননি।

জহুর আহমেদ চৌধুরী টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির করে চিটাগং। উদ্বোধনী জুটিতে ৪৪ বলে ৪০ রান করেন দুই ওপেনার নাইম ইসলাম ও জুবাইদ আকবরী।

১৯ বলে ২৩ রান করে মোসাদ্দেকের বলে বোল্ড হয়ে ফেরত যান জুবাইদ। দ্বিতীয় উইকেটের জুটিতে গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৩১ বলে ৪৯ রানের জুটি গড়ে রানের গতি কিছু বাড়িয়ে তোলেন নাইম। ১৮ বলে ১৯ রান করেন গ্রাহাম।

 

নাইমের ৪০ বলে ৪৪ রানের ইনিংস শেষ হয় মোসাদ্দেকের বলে মুনিম শাহরিয়ারের হাতে ক্যাচ হয়ে।

১৬ বলে ১৫ রান করে বিদায় নেন শামীম হোসেন। চিটাগংয়ের পাকিস্তানি ব্যাটার হায়দার আলী করেন ১১ বলে ১৬ রান। শেষ দিকে ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এতে চিটাগংয়ের পুঁজি দাঁড়ায় ৬ উইকেটে ১৪৮ রান।

 

মোসাদ্দেক হোসেন ১৩ রানে আর নাজমুল ইসলাম অপু ২৭ রানে নেন ২টি করে উইকেট।