NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

বড় লিডের পথে পাকিস্তান, দ্বিতীয় দিনই কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০২:৩৩ এএম

বড় লিডের পথে পাকিস্তান, দ্বিতীয় দিনই কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

মুলতান টেস্টে বড় লিডের পথে আছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৯ রান তুলেছে স্বাগতিকরা। এখনই তাদের লিড ২০২ রানের।

পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২৩০ রানেই। তবে নোমান-সাজিদের ঘূর্ণিতে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে ১৩৭ রানে। ফলে ছোট পুঁজি নিয়েও ৯৩ রানের বড় লিড পেয়ে যায় পাকিস্তান।

 

দ্বিতীয় ইনিংসে ফিফটি হাঁকান শান মাসুদ। ৫২ রানে রানআউট হন তিনি। আরেক ওপেনার মোহাম্মদ হুরাইরা করেন ২৯। তবে টানা দ্বিতীয় ইনিংসে দশের নিচে আউট হয়েছেন বাবর আজম। প্রথম ইনিংসে ৮ রানের পর দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে করেন ৫। কামরান গুলাম ৯ আর সৌদ শাকিল ২ রানে অপরাজিত আছেন।

এর আগে ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান অলআউট হয় ২৩০ রানে। ৫১ রান নিয়ে নামা রিজওয়ান ইনিংস টেনে নেন ৭১ পর্যন্ত। ৫৪ রানে অপরাজিত আরেক ব্যাটার সৌদ শাকিল খেলেন ৮৪ রানের ইনিংস।

 

জেডেন সিলস আর জোমেল ওয়ারিকেন নেন ৩টি করে উইকেট।

জবাব দিতে নেমে ২২ রানে ৪টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এই ৪ উইকেটই নেন সাজিদ খান। এর মধ্যে দুটি পরিষ্কার বোল্ড, একটি কট অ্যান্ড বোল্ড।

সাজিদের এই দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে এরপর যোগ দেন নোমান আলি। ৫১ রানে ৭ উইকেট হারানো ক্যারিবীয়রা শেষ চার ব্যাটারের কল্যাণে বড় লজ্জা এড়িয়েছে। কেভিন সিনক্লেয়ার ১১, গুদাকেশ মোতি ১৯, দশ নম্বর ব্যাটার জোমেল ওয়ারিকেন অপরাজিত ৩১ আর এগার নম্বর জেডেন সিলস করেন ২২ রান।

 

নোমান আলি ৩৯ রানে নেন ৫টি উইকেট। ৬৫ রানে ৪ উইকেট শিকার সাজিদ খানের।