NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

পরিচালক রায়হান রাফির বাবা মারা গেছেন


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৬ এএম

পরিচালক রায়হান রাফির বাবা মারা গেছেন

চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

বিষয়টি  নিশ্চিত করেছেন রাফির বন্ধু সাব্বির আহমেদ সোহাগ। তিনি বলেন, আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন সিরাজ উদ্দিন চৌধুরী। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অবনতি হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

 

প্রসঙ্গত, রাফীর পরিচালিত প্রথম চলচ্চিত্র হলো ‘পোড়ামন ২’। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীসহ মোট চারটি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছিল।