NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

বছরের প্রথম এল ক্লাসিকোতে রাতে মুখোমুখি রিয়াল-বার্সা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৫, ০৮:১৬ এএম

বছরের প্রথম এল ক্লাসিকোতে রাতে মুখোমুখি রিয়াল-বার্সা

নতুন বছরের শুরুতেই রোমাঞ্চকর এল ক্লাসিকোর স্বাদ পেতে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা। সেটাও আবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। আজ জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বাংলাদেশ সময় রাত একটায় শিরোপা লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা।

সৌদি আবরে এ নিয়ে টানা তিন মৌসুমে সুপার কাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল-বার্সা। আগের দুই লড়াইয়ে একটি করে জয় দুই দলের। ২০২৩ সালে বার্সেলোনা জেতার পর ২০২৪ সালে জিতেছে রিয়াল মাদ্রিদ।

 

আজ যেকোনো এক দল এগিয়ে যাবে। রিয়ালের জন্য অবশ্য এই ম্যাচটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ। আজ জিতলে সুপার কাপে সর্বোচ্চ ১৪ শিরোপা জেতায় তারা ছুঁয়ে ফেলবে বার্সাকে।

এল ক্লাসিকোর এই লড়াইয়ে কোনো দলকেই একক ফেবারিট বলা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে দুই দলই একে অন্যের কাছে বড় ব্যবধানে হেরেছে।

 

সর্বশেষ সুপারকাপের ফাইনালে রিয়াল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সাকে। আর লা লিগায় চলতি মৌসুমের প্রথম লেগে বার্নাব্যুতে গিয়ে বার্সা জিতেছিল ৪-০ গোলে।

 

বোঝাই যাচ্ছে, নিজেদের দিনে দুই দলই প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে সিদ্ধহস্ত। আগাম ভবিষ্যদ্বাণীকে ঝুঁকির মুখে ফেলে দেয়া এই এল ক্লাসিকোতে তাই জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায়ই ফুটবলপ্রেমীরা।