NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাইডেনের বিদায়ি ভাষণের তারিখ নির্ধারণ


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩০ পিএম

বাইডেনের বিদায়ি ভাষণের তারিখ নির্ধারণ

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আগামী বুধবার (১৫ জানুয়ারি) জাতির উদ্দেশে বিদায়ি ভাষণ দেবেন জো বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পাঁচ দিন আগে এ ভাষণ দেবেন তিনি। 

গতকাল শুক্রবার হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, বুধবার রাত ৮টায় প্রেসিডেন্ট বাইডেন ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ি ভাষণটি দেবেন।

 

এটি হবে তার পঞ্চম এবং সম্ভবত শেষ ওভাল অফিস ভাষণ। সর্বশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত ব্যাখ্যা করে ওভাল অফিসে ভাষণ দিয়েছিলেন তিনি।

ধারণা করা হচ্ছে, জো বাইডেন তার উত্তরাধিকার এবং জাতির সামনে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো নিয়ে তার চিন্তা প্রকাশ করবেন। এ ছাড়া ক্ষমতায় থাকাকালে তার সীমাবদ্ধতা, ভুল ব্যাখ্যা করে দিকনির্দেশনা দিতে পারেন।

 

সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস।  চূড়ান্ত আনুষ্ঠানিক স্বীকৃতিতে বলা হয়, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৩১২ ইলেকটোরাল কলেজ ভোট আর হ্যারিস পেয়েছেন ২২৬টি। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।  

 

যুক্তরাষ্ট্রে বিদায়ি ভাষণ দেওয়ার ঐতিহ্য দেশের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় থেকে শুরু হয়েছে।

তিনি ১৭৯৬ সালে তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়ে আমেরিকানদের দলাদলি এবং দলীয় রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেছিলেন। ওয়াশিংটন কখনো প্রকাশ্যে তার ভাষণ দেননি। তবে তার বক্তব্য সারা দেশের সংবাদপত্রে ছাপা হতো।