NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রে গাড়ি ও বন্দুক হামলায় নিহত ১০


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৫, ০১:৩৩ এএম

যুক্তরাষ্ট্রে গাড়ি ও বন্দুক হামলায় নিহত ১০

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে ভিড়ের মধ্যে গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। শহরের কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি এক বিবৃতিতে বলেছে, ‘অষ্টম জেলায় বর্তমানে একটি গণহত্যা সম্পর্কিত ঘটনার তদন্ত করা হচ্ছে, যেখানে একটি গাড়ি ক্যানাল ও বার্বন স্ট্রিটে ভিড়ের মধ্যে ঢুকে যায়। এতে ৩০ জন আহত ও ১০ জন নিহত হয়েছে।

 

জরুরি কর্তৃপক্ষ ঘটনাটি কখন ঘটেছে তা উল্লেখ করেনি। তবে ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় নববর্ষ উদযাপনকারী উল্লসিত জনগণের ভিড়ে পূর্ণ থাকার কথা।


 

এ ছাড়া নিউ অরলিন্স পুলিশের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসি বলেছে, ‘প্রাথমিক প্রতিবেদন অনুসারে, একটি গাড়ি নতুন বছরের প্রথম প্রহরে মানুষের একটি দলকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

 

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সহযোগী সিবিএসের একজন প্রতিবেদক দুর্ঘটনাস্থলে বহু মানুষকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছেন। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমটিকে জানিয়েছেন, একটি গাড়ি জনগণের ওপর উঠিয়ে দেওয়া হয় এবং এরপর চালক গুলি ছোড়া শুরু করে। পরে পুলিশ পাল্টা গুলি ছোড়ার মাধ্যমে এর মোকাবেলা করে। তবে পুলিশ এখনো এই বিষয়টি নিশ্চিত করেনি।