NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

দুই ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনহা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ১০:৪০ পিএম

দুই ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনহা

প্রতিপক্ষ দলের এক নিরাপত্তাকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে কঠিন শাস্তি পেয়েছেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

গত ১৪ ডিসেম্বর প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে উলভসের ২-১ গোলে হারা ম্যাচে কুনহা প্রতিপক্ষ দলের এক নিরাপত্তাকর্মীকে কনুই দিয়ে আঘাত করেন এবং তার চশমা ছিনিয়ে নেন। ওই অসদাচরণের জন্য ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ৮০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

 

নতুন বছরের শুরুতে কুনহার নিষেধাজ্ঞা উলভসের জন্য একটি বড় ধাক্কা। সর্বশেষ লেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দলের জয়ে গোল করেছিলেন তিনি এবং  টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ ড্র ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নিষেধাজ্ঞার কারণে কুনহা প্রিমিয়ার লিগের নটিংহ্যাম ফরেস্ট এবং এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্রিস্টল সিটির বিপক্ষে খেলার সুযোগ পাবেন না। এখন পর্যন্ত ১০ গোল করা কুনহা উলভসের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

বর্তমানে ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে রয়েছে উলভস।