NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মিশিগান স্টেট এবং মহানগর আওয়ামী লীগের মহান বিজয় দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৩০ এএম

মিশিগান স্টেট এবং মহানগর আওয়ামী লীগের মহান বিজয় দিবস উদযাপন

 

মিশিগান স্টেট্ আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ৫৩তম মহান বিজয় দিবসের আলোচনা  সভা অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে গত রবিবার,২৮ ডিসেম্বর ২০২৪,স্থানীয় হলিডে ইনের বলরুমে |

আলোচনা সভার মূল আকর্ষণ ছিল বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি  জননেত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান | হলভর্তি উপচেপড়া বঙ্গবন্ধুর সৈনিকদের মুহুর্মুহুর শ্লোগান এবং করতালির মাঝে দীর্ঘ এক ঘন্টার উপরে বক্তব্যে তিনি বর্তমান অবৈধ অনির্বাচিত  স্বৈরাচারী ইউনুস সরকারের প্রতিহিংসামূলক নির্যাতন , হত্যা , লুটপাটের চিত্র তুলে ধরেন |

তিনি সবাইকে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ , স্বাধীনতাবিরোধী সরকারকে বাংলার মাটি থেকে তাড়িয়ে দেওয়ার আহবান  জানান | মিশিগান  মহানগর আওয়ামী লীগের সভাপতি  আব্দুস শাকুর খান মাখন এর সভাপতিত্বে এবং মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক আবু আহমেদ  মুসার সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর  রহমান , সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ আলী মানিক প্রমুখ | নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয় ।