NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নড়াইলে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ১০:৪২ এএম

নড়াইলে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

ফরহাদ খান,নড়াইল:নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৫ আগস্ট) সকালে কোরাআনখানি, মিলাদ মাহফিল, শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্মৃতিচারণ, গাছের চারা বিতরণ, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হয়।

এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।