NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

‌‘ওয়ার ২’ শেষে কৃষে যোগ দেবেন হৃতিক


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:২৭ এএম

‌‘ওয়ার ২’  শেষে কৃষে যোগ দেবেন হৃতিক

হৃতিক রোশন বর্তমানে ব্যস্ত আছেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‌‘ওয়ার ২’ নিয়ে। প্রথম পর্বের সাফল্যের পর আবারও নতুন যুদ্ধের জন্য প্রস্তুত তিনি। ফিরবেন আগের চেয়েও বেশি অ্যাকশন নিয়ে। আর তারপরই তিনি যোগ দেবেন পারিবারিক প্রোডাকশনের সিনেমা ‘কৃষ ৪’ -এর শুটিংয়ে। এমনটাই জানিয়েছেন পিঙ্কভিলা।

তারা প্রতিবেদনে দাবি করেছে, ‘ওয়ার ২’ ছবির শুটিং শেষ করার পর ২০২৫ সালের গ্রীষ্মে ভারতের সুপারহিট সুপারহিরো কৃষের পোশাক গায়ে জড়াবেন তিনি।

 

মিডডের এক প্রতিবেদনের বরাতে আরও জানা গেছে, ‘ওয়ার ২’ - এর নির্মাতারা ২০২৫ সালের এপ্রিলের মধ্যে সিনেমাটির শুটিং শেষ করার পরিকল্পনা করছেন। পরিচালক আয়ান মুখার্জি জানান, শেষদিকে কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য শুট করা হবে। এগুলো প্রথম সিনেমার স্টান্টগুলোর চেয়ে অনেক বড় ও ঝুঁকিপূর্ণ হবে।

সূত্রটি জানিয়েছে, এপ্রিলে হবে দৃশ্যগুলোর শুটিং। আর এর মধ্য দিয়েই এ ছবির ক্যামেরা ক্লোজ হবে। তারপর কিছুদিন বিশ্রাম নিয়ে ‘কৃষ ৪’ নিয়ে ব্যস্ত হবেন হৃতিক।

 

এবারের পর্বটি পরিচালনা করবেন ‘অগ্নিপথ’ ছবির পরিচালক করণ মালহোত্রা। সূত্রের মতে, ছবির স্ক্রিপ্ট গত কয়েক বছর ধরে তৈরি হয়েছে। আসছে গ্রীষ্মে এর শুটিং শুরু হবে মুম্বাই দিয়ে। পরবর্তীতে ইউরোপের কিছু লোকেশনেও নোঙর ফেলবে সুপারহিরোর টিম।

 

ধারণা করা হচ্ছে ২০২৬ সালের দিকে মুক্তি পাবে ‘কৃষ ৪’।