NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সিডনিতে ওপেন ফ্রেন্ড সার্কেলের কর্মশালা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৩১ পিএম

সিডনিতে ওপেন ফ্রেন্ড সার্কেলের কর্মশালা

সিডনির লাকেম্বা লাইব্রেরিতে ওপেন ফ্রেন্ড সার্কেল অস্ট্রেলিয়ার উদ্যোগে শরণার্থী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ থেকে আগত শরণার্থী ও আশ্রয় প্রার্থী, অস্ট্রেলিয়ার মানবাধিকার ও শরণার্থী অধিকারকর্মী, বিভিন্ন সম্প্রদায়ের নেতা এবং স্থানীয় কাউন্সিলরসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কয়েকজন শরণার্থী তাদের সুখ-দুঃখ, স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে কথা বলেন।

তাদের জীবন সংগ্রামের গল্প উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। অস্ট্রেলিয়ার নতুন সরকারের প্রতি সকলের  প্রত্যাশা–অচিরেই তাদের দুর্দশা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরণার্থীদের মাঝে দীর্ঘদিন কাজ করা ওপেন ফ্রেন্ড সার্কেল অস্ট্রেলিয়া একটি সুপরিচিত নাম। শরণার্থীদের জন্য আবাসন, খাবার, পরিবহন, চিকিৎসা, চাকরিসহ বিভিন্ন সেবা প্রদান করে তারা প্রশংসা কুড়িয়েছে।