NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৩২ এএম

নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা

নিউইয়র্কের ব্রুকলিনে এক নারীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর ওই নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এক বিবৃতিতে পুলিশ কমিশনার জেসিকা টিশ রোববারের এই ঘটনাকে ‌‘সবচেয়ে ঘৃণ্য অপরাধের একটি’ বলে উল্লেখ করেছেন। খবর বিবিসি, আল জাজিরা।

তিনি জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকালে ওই নারী ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে থেমে থাকা একটি এফ ট্রেনের ভেতরে সম্ভবত ঘুমিয়ে ছিলেন। সে সময় অপরিচিত এক ব্যক্তি তার কাছে গিয়ে লাইটার দিয়ে তার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীরে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

কী কারণে সন্দেহভাজন ওই ব্যক্তি এমন ঘটনা ঘটালেন তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে কাজ করছে পুলিশ। তবে পুলিশ নিহত ওই নারীর পরিচয় প্রকাশ করেনি।

পুলিশ জানিয়েছে, হামলার আগে তাদের দুজনের মধ্যে কোনো কথা হয়নি। তাদের ধারণা, হামলাকারী এবং ওই নারী পরস্পরকে চিনতেনও না। স্টেশনে টহলরত পুলিশ কর্মকর্তারা আগুন ও ধোঁয়া দেখে ছুটে আসেন। তারা দেখতে পান যে কামরার ভেতরে একজন দাঁড়িয়ে আছেন এবং তার সারা গায়ে আগুন জ্বলছে।

 

ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এক ব্যক্তি প্ল্যাটফর্মের একটি বেঞ্চে বসে ছিলেন। ওই ব্যক্তির পরনে ছাই রঙের হুডি ছিল। রোববার পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেন। ওই ব্যক্তির পরনেও একই পোশাক ছিল। তাকে অপর একটি সাবওয়ে থেকে গ্রেফতার করা হয়।

  •  

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছেই ওই নারীর গায়ের আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু জরুরি বিভাগের কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।