NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কামাল ভাই বলতেন, ‘আগে কষ্ট কর, পরে পোলাও খাবি’


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৪, ০২:১৫ এএম

>
কামাল ভাই বলতেন, ‘আগে কষ্ট কর, পরে পোলাও খাবি’

আজ সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছ থেকে পুরস্কারপ্রাপ্তরা পুরস্কার গ্রহণ করেন। 

ক্রীড়াবিদ ক্যাটাগরির মাধ্যমে পুরস্কার প্রদান শুরু হয়। ক্রিকেটার লিটন দাস জিম্বাবুয়ে থাকায় তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা পুরস্কার গ্রহণ করেন। শুটার আব্দুল্লাহ হেল বাকী ও ভারত্তোলক মোল্লা সাবিরা সশরীরে পুরস্কার গ্রহণ করেন। 

উদীয়মান ক্রীড়াবিদ ক্যাটাগরিতে ক্রিকেটার শরিফুল ইসলামও জিম্বাবুয়ে অবস্থান করছেন। তার ভাই আশরাফুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন। সংগঠক হিসেবে পুরস্কার গ্রহণ করেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল ও মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদিকা নাজমা শামীম। 

সংগঠন হিসেবে সেরার স্বীকৃতি পাওয়া বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পক্ষ থেকে পদক গ্রহণ করেন অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। ১৯৮৬ সাল থেকে দেশের হকিতে পৃষ্ঠপোষকতা করা গ্রিন ডেলটা ইনস্যুরেন্স গ্রহণ করে পৃষ্ঠপোষক পুরস্কার। 

চার দশকের বেশি সময় ক্রীড়া সাংবাদিকতা করা কাশীনাথ বসাক পেয়েছেন ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরির পুরস্কার। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনর রশীদ পেয়েছেন আজীবন সম্মাননার পুরস্কার। 

শহীদ শেখ কামাল শুধু ক্রীড়াবিদ ও সংগঠকই নন সংস্কৃতিপ্রেমীও ছিলেন। আজ সকালে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার অনুষ্ঠানে ওসমানী মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্পন্দন শিল্পী গোষ্ঠীর কাজী হাবলু শেখ কামালকে নিয়ে স্মরণ করতে গিয়ে বলেন, ‘কামাল ভাই শুধু খেলাধুলা নয়, সংস্কৃতিতেও পারদর্শী ছিলেন।’

শেখ কামালের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে কান্নাবিজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘কামাল ভাই বলতেন, ‘আগে কষ্ট কর, পরে পোলাও খাবি’ এটি এখনও মনে পড়ে।’ কামালের স্মরণে কাজী হাবলু এখনও স্পন্দন ও গানের সঙ্গেই রয়েছেন। শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণ করেছেন আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনর রশীদও।