NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কুয়েতে মৃত প্রবাসীর স্বজনদের সন্ধান চায় দূতাবাস


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ০৯:২১ এএম

>
কুয়েতে মৃত প্রবাসীর স্বজনদের সন্ধান চায় দূতাবাস

কুয়েত প্রবাসী বাংলাদেশি নিরোদ দেবনাথের মরদেহ হস্তান্তরের জন্য পরিবার ও স্বজনদের সন্ধান চেয়ে নোটিশ দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরোদ দেবনাথ গত ৫ জুলাই মারা যান। তার মরদেহ মোবারক আল-কবির হাসপাতালে সংরক্ষিত আছে। 

নিরোদ দেবনাথ ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি  তার কফিলের বাসা থেকে বের হয়ে যান এবং অবৈধ হিসেবে কুয়েতে অবস্থান করেন।  তার কফিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার কাছে মৃত নিরোদের পাসপোর্ট নেই।  

জানা গেছে, নিহতের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৬ নম্বর আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোগীবিল গ্রামে। তিনি মৃত ব্রজেন্দ্র দেবনাথ ও মাতা মৃত সুভাসিনী দেবনাথের ছেলে। 

মৃত নিরোদ দেবনাথের মৃতদেহ দেশে প্রেরণ অথবা কুয়েতে সৎকারের জন্য বাংলাদেশে তার স্বজনের বা ওয়ারিশদের অনাপত্তি পত্রের প্রয়োজন। স্বজন ও ওয়ারিশদের দূতাবাসের  +৯৬৫ ৯৯৫৩৬৭৪৩, +৯৬৫ ৯৪৪২৯৭৪৪,+৯৬৫ ৯৯৪৬৭৫৩৮ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। 

বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবুল হোসেন বলেন, পরিবারের সদস্যদের খোঁজ করে যোগাযোগের চেষ্টা চলছে। তার পরিবারের সদস্যদের সন্ধান পেলে মরদেহ দেশে পাঠানো হবে। বর্তমানে প্রবাসীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।