NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফেসবুকে হুজুরদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৯ এএম

ফেসবুকে হুজুরদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক গ্রেফতার

ফরিদপুরের সালথায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুজুরদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় সাদ্দাম হোসেন (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারাণদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দাম হোসেন নারাণদিয়া গ্রামের আফতাব হোসেনের ছেলে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সাদ্দাম হোসেন তার নিজের ফেসবুক আইডিতে কয়েকজন হুজুরের ছবি দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পোস্টটি এলাকাবাসীর নজরে এলে তারা সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসা করেন। পোস্টটি সাদ্দাম ফেসবুকে আপলোড করেছেন বলে স্বীকার করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে সালথা থানা পুলিশ, স্থানীয় ব্যক্তি, মাদরাসার শিক্ষক ও ইমামদের সঙ্গে কথা বলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সাদ্দাম হোসেনকে গ্রেফতার দেখিয়ে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।