NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করে নিষেধাজ্ঞার মুখে ব্রাজিলিয়ান স্ট্রাইকার কুনহা


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৪১ এএম

নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করে নিষেধাজ্ঞার মুখে ব্রাজিলিয়ান স্ট্রাইকার কুনহা

অসদাচরণের অভিযোগে উলভসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিইস কুনহাকে অভিযুক্ত করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।  

শনিবার ইপসুইচের বিপক্ষে উলভসের ২-১ গোলে হারের ম্যাচে কুনহা অপ্রত্যাশিত আচরণ করেন বলে অভিযোগ ওঠে। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি ইপসুইচের নিরাপত্তাকর্মীর মাথার পেছন দিকে কনুই দিয়ে আঘাত করেন এবং ওই ব্যক্তির চশমা কেড়ে নেন। ১

২৫ বছর বয়সী কুনহাকে এই অভিযোগের জবাব দিতে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া দিয়েছে এফএ।

এই ঘটনায় তিনি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

 

কুনহা চলতি মৌসুমে উলভসের হয়ে ১৬ ম্যাচে ৮ গোল করেছেন। ঘটনার ওই ম্যাচে জ্যাক টেলরের শেষ মুহূর্তের গোলে হেরে যায় ইপসুইচের কাছে হেরে যায় উলভস। এ হারে প্রিমিয়ার লিগের ১৯তম স্থানে নেমে কুনহার দল।

তাদের পরবর্তী ম্যাচ রবিবার লেস্টার সিটির বিপক্ষে।