NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৪ পিএম

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় মো. জসিম উদ্দিন (৫৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ।

 

গ্রেফতার জসিম উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন খাগরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মজিদের পাড়ার মৃত নিয়াজুর রহমানের ছেলে। তিনি খাগরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পরে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

 

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানায় দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের এক মামলার এজাহারভুক্ত আসামি হলেন জসিম উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিকে তাকে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।