NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বন্যার্তদের জন্য বাংলাদেশে আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের ২২ লাখ টাকার সাহায্য প্রদান


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৯ পিএম

বন্যার্তদের জন্য বাংলাদেশে আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের ২২ লাখ টাকার সাহায্য প্রদান

বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন  বন্যার্তদের জন্য ২২ লাখ টাকার সাহায্য প্রদান করেছে গত সোমবার,৯ ডিসেম্বর ২০২৪,বিকালে বাংলাদেশ কনস্যুলেটে নিউইয়র্ক কার্যালয়ে বাপা’র পক্ষ থেকে কর্মকর্তারা বন্যার্তদের জন্য ২২ লাখ টাকার প্রতিকী  চেক হস্তান্তর করেছেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড.নাজমুল হুদার কাছে। কনসাল জেনারেলের হাতে চেক তুলে দেন বাংলাদেশে আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের বাপা’র প্ সভাপতি সার্জেন্ট এরশাদ সিদ্দিকী , সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেকুর মালিক । অনুষ্ঠানটি পরিচালনা করেন বাপার মিডিয়া লিয়াজোঁ  ডিটেকটিভ জামিল সারোয়ার । এ সময় আরো উপস্থিত ছিলেন বাপা’র সাবেক সভাপতি লেফটেন্যান্ট সৈয়দ সুমন ,সাবেক সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক, বাপা’র  ট্রেজারার সার্জেন্ট মেহেদী মামুন , ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট মুরাদ আহমেদ, কো ট্রেজারার অফিসার জসীম মিয়া, করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলী ,অফিসার জুয়েল গাজী এবং অফিসার নিয়ন চৌধুরী।
বাপা’র প্রদত্ত এই অর্থ বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হয়। কনসাল জেনারেল বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের  সদস্যদের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের অফিসে  স্বাগতম জানান। কনসাল জেনারেল ড.নাজমুল হুদা বাংলাদেশের বন্যার্তদের মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বাপা’র কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের এই বন্যায় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন এবং এখনো করে যাচ্ছেন। বাপা’র সভাপতি সার্জেন্ট এরশাদ সিদ্দিকী তার বক্তব্যে বলেন,  আমরা যদিও প্রবাসে থাকি তারপরও আমাদের প্রাণ পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে। তাছাড়া দেশের প্রতি আমাদের ঋণও রয়েছে। সেই কারণে আমরা বাংলাদেশের বন্যায় আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশে আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের সদস্যরা যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে না আসতো তাহলে আমাদের পক্ষে এইভাবে সাহায্য করা সম্ভব হতো না ।সকলের সম্মিলিত প্রতিষ্ঠার মাধ্যমেই আমর বিশ্বাস, এইভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো ।এছাড়াও তিনি বলেন যে বাংলাদেশ পুলিশকে আরো অত্যাধুনিক করতে এবং আমাদের অভিজ্ঞতা বাংলাদেশ পুলিশের সাথে শেয়ার করতে চাই , বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশন সবসময় বাংলাদেশ পুলিশকে সাহায্য করার জন্য পাশে থাকবেন , উল্লেখ্য এর আগে ২০১৮ সালে বাংলাদেশ পুলিশকে ট্রেনিং করানোর জন্য নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একটি প্রতিনিধি দল বাংলাদেশ গিয়েছিল সেখানে বাংলাদেশী আমেরিকান  পুলিশ অ্যাসোসিয়েশনের মিডিয়া  লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার সারোয়ার এবং পুলিশ অফিসার সামিনা আলম সেই সদস্যের অন্তর্ভুক্ত ছিলেন ।এটা আমাদের জন্য গর্বের । অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেকুর মালিক সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে আছি এবং থাকবো।