NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভাসানচ‌রে সহায়তায় যুক্ত হ‌চ্ছে যুক্তরাষ্ট্র-কানাডা


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ০৫:১২ এএম

>
ভাসানচ‌রে সহায়তায় যুক্ত হ‌চ্ছে যুক্তরাষ্ট্র-কানাডা

কক্সবাজার থেকে ভাসানচরে সরিয়ে নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জা‌তিসং‌ঘের পর এবার যুক্ত হতে যাচ্ছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। দেশ দু‌টি বিষয়‌টি ঢাকা‌কে লিখিতভা‌বে জা‌নি‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌কি‌দের স‌ঙ্গে আলাপকা‌লে এসব তথ‌্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

প্রতিমন্ত্রী ব‌লেন, যুক্তরাষ্ট্র আমা‌দের লি‌খিতভা‌বে জা‌নি‌য়ে‌ছে, তারা এখন থে‌কে ভাসানচ‌রে সহায়তা দে‌বে। কানাডা জা‌নি‌য়ে‌ছে, তারাও ভাসানচ‌রে সহায়তা দে‌বে।

শাহ‌রিয়ার আলম ব‌লেন, ভাসানচ‌রে জাতিসংঘের বি‌শেষ ক‌রে বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) যে কার্যক্রম, তা শুরু হয়‌নি। বাংলা‌দে‌শের ওপর একভা‌বে চাপ পড়‌ছিল ভাসানচ‌রের জন‌্য। সেটা অনেকাংশে লাঘব হ‌বে তা‌দের নতুন এ সহ‌যো‌গিতা নিশ্চয়তার মধ‌্য দি‌য়ে।

ভাসানচরে মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র ও কানাডার যুক্ত হওয়ার উদ্যোগকে স্বাগত জানান প্রতিমন্ত্রী।