NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দ্য হেগে বিস্ফোরণের কারণ এখনো অজানা, মৃতের সংখ্যা বেড়ে ৬


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৮ পিএম

দ্য হেগে বিস্ফোরণের কারণ এখনো অজানা, মৃতের সংখ্যা বেড়ে ৬

নেদ্যাল্যান্ডসের দ্য হেগ শহরে আগুন ও বিস্ফোরণের পর ভবনধসের ঘটনায় এ পর্যন্ত ছয়জন মারা গেছে। স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে ধ্বংসস্তূপ থেকে ষষ্ঠজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারের এই ঘটনায় আরো প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, প্রায় আড়াইটা নাগাদ ষষ্ঠ মরদেহের সন্ধান মেলে এবং ধসে পড়া ভবনের নিচের গুদামঘর থেকে তা উদ্ধার করা হয়।

 

এখন পর্যন্ত উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে ৪৫ ও ৩১ বছরের দুই পুরুষ, ৪১ বছরের এক নারী ও ১৭ বছরের এক কিশোরীকে শনাক্ত করা গেছে।

ধসে পড়া ভবনটি থেকে প্রথমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভবনে মোট কতজন বাসিন্দা ছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তাই ধ্বংসস্তূপে আরো কতজন থাকতে পারে সে বিষয়েও পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না।

এ ছাড়া ভবনটিতে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মরদেহগুলো ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব নয়।

 


 

এদিকে ভবনটিতে বিস্ফোরণের কারণ এখনো বের করতে পারেনি পুলিশ। তবে এর পেছনে নাশকতামূলক কর্মকাণ্ডের যোগসাজশ থাকতে পারে বলে পাবলিক প্রসিকিউটর অফিসের প্রধান জানিয়েছেন। বিশেষ করে স্থানীয় সময় শনিবার ভোরে ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া চালককে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে তারা।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারকাজ শেষ করার পরই বিস্ফোরণের কারণ সম্পর্কে অনুসনন্ধান চালানো সম্ভব হবে।