NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাশার-আল আসাদের পতনে যে প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৩০ পিএম

বাশার-আল আসাদের পতনে যে প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর  সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছেন দেশটির বিদ্রোহীরা। সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীরা ঢুকে পড়ায় আজ সকালে ব্যক্তিগত উড়োজাহাজে করে অজানা গন্তব্যে পালিয়ে যান তিনি। তার পালিয়ে যাওয়ার পর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ রবিবার সিরিয়ায় আসাদ শাসনের পতনের পর নতুন একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেছেন, রাশিয়ার সমর্থন হারানোর পরেই আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। তার পতন হয়েছে। ভ্লাদিমির পুতিন নেতৃত্বাধীন রাশিয়া আসাদকে রক্ষা করতে আর আগ্রহী নয়।

 

এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র।

দেশটি আমাদের বন্ধু নয়। সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়। যারা লড়ছে, তাদের লড়তে দিন।
এর মধ্যে যুক্ত হওয়ার দরকার নেই।