NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

হলিউডের তারকাদের সঙ্গে মেহজাবীন চৌধুরী


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:২১ এএম

হলিউডের তারকাদের সঙ্গে মেহজাবীন চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জনপ্রিয় সব নাটক করেছেন গত কয়েক বছর। তবে ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন কিছুদিন। অপেক্ষা ছিল তার সিনেমা মুক্তির।

কারণ এই সময়ের মধ্যেই তিনি দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সিনেমা দুটি দেশে মুক্তি না পেলেও বিশ্বের বিভিন্ন উৎসবে অংশ নিয়েছে। সেখানে প্রশংসিত হওয়ার পাশাপাশি পেয়েছে পুরস্কারও।

 

এদিকে গত ৫ ডিসেম্বর থেকে সৌদি আরবে শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

সেখানে জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত ছবি ‘সাবা’। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশটির জেদ্দা শহরের কালচার স্কয়ারে শুর হয় এই চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ আসরে হলিউড ও বলিউডের নামজাদা তারকারা অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

 

কানাডা, কোরিয়া, ইন্দোনেশিয়ার পর এবার মরুর দেশে রীতিমতো বাংলাদেশ ও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করলেন মেহজাবীন। সঙ্গে নিজের বাঙালিয়ানা সাজ আশাকেও ধরে রাখেন নিজের পরিচিতি। শুধু তা-ই নয়, সেখানে হলিউড তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি হতেও দেখা যায় মেহজাবীনকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিনের বেশ কিছু ছবি ভাগ করে নেন মেহজাবীন। সেখানে চোখ আটকে যায় একটি সেলফিতে।

তাতে দেখা যায়, আলাদিনখ্যাত হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টসহ আরো অনেককে। সেখানে তাদের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় মেহজাবীনকে! আর তা দেখে মেহজাবীনের অনুরাগীদেরও দিলখুশ; অনেকে রীতিমতো চমকেও যান।

 

প্রসঙ্গত, ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটি নির্বাচিত হয়েছে এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে। এবারের আসরে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। শুধু তা-ই নয়, এ উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে।