NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

তাপস-মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে ‘গানবাংলা’ দখলের অভিযোগে মামলা


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ১০:৫৪ পিএম

তাপস-মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে ‘গানবাংলা’ দখলের অভিযোগে মামলা

এবার দেশের একমাত্র মিউজিক ভিত্তিক বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলা’র মালিকানা দখলের অভিযোগে হলো মামলা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান তার স্ত্রী ফারজানা মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গুলশান থানার এসআই মোক্তার জানান, সৈয়দ শামস উদ্দিন আহমেদ বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় অন্যান্য আসামিরা হলেন- রবি শংকর মৈত্রী, এম আমানুল্লাহ খান (চঞ্চল খান), সৈয়দ নাবিল আশরাফসহ অজ্ঞাতনামা আরও ৪ জন।

 

গত ২৫ নভেম্বর  ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম ছানাউল্ল্যাহর আদালতে সৈয়দ শামস উদ্দিন আহমেদ মামলার আবেদন করেন। বিচারক আবেদনটি আমলে নিয়ে সেটি মামলা হিসেবে গ্রহণ করতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেন বলে জানান এসআই মোক্তার। এরপর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে গত ৩ ডিসেম্বর আদালতে পাঠানো হয়। ওইদিন শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম শরীফুর রহমান মামলাটি তদন্ত করে আগামী ১ জানুয়ারি প্রতিবেদন দেওয়ার দিন ঠিক করে দেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হারুনর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘মামলাটি এখন তদন্তাধীন আছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করব।’