NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

পেনাল্টি মিস করে এমবাপ্পে, ‘দেখিয়ে দেব কে আমি’


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ১১:১১ পিএম

পেনাল্টি মিস করে এমবাপ্পে, ‘দেখিয়ে দেব কে আমি’

কঠিন সময় সতীর্থর পাশে থাকবেন, এটাই স্বাভাবিক। জুড বেলিংহামও ঠিক তা-ই করেছেন। কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি মিস করার পর তাকে বুকে টেনে সান্ত্বনা দেন ইংল্যান্ডের মিডফিল্ডার। তবে এমবাপ্পের বুকের ভেতরের দাউ দাউ করে জ্বলা আগুন যে শান্ত হয়নি তা নিশ্চিত।

 

অ্যাথলেটিকো বিলবাওর কাছে ২-১ গোলে হারার পর যা বলেছেন এমবাপ্পে তাতে তেমনি ইঙ্গিত পাওয়া গেছে। বুকের ভেতরের আগুনটা নিজেই নেভাতে চান তিনি। দেখিয়ে দিতে চান তিনি কে? টানা দ্বিতীয় পেনাল্টি মিস করা ফরাসি অধিনায়ক দলের হারের ব্যর্থতার দায়ও নিজের কাঁধে নিয়েছেন।

এবারের মৌসুমে ২০ ম্যাচ খেলে ১০ গোল করা এমবাপ্পে বলেছেন, ‘ছোটখাটো ভুলের কারণে যেখানে ম্যাচের ফল বদলে যায়, সেখানে এমন বড় ভুলে বাজে ফল।

ব্যর্থতার পুরো দায় নিচ্ছি। কঠিন সময়। তবে এমন পরিস্থিতি বদলের এটাই সঠিক সময়। সঙ্গে দেখিয়ে দেব কে আমি?’ 

 

গতকাল অ্যাথলেটিকো বিলবাও কাছে প্রথমেই গোল হজম করে রিয়াল।

তবে ৬৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেলেও পেলান্টি থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। ডান দিকে শট নিলে বিলবাওর গোলরক্ষক আটকিয়ে দেন। একই রকম শট নিয়ে গেতাফের বিপক্ষেও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। পরে বেলিংহাম সমতায় ফেরালেও রিয়ালের ফেদে ভালভার্দের ভুলে জয়সূচক গোল পায় বিলবাও।