NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

বাবা হলেন মুস্তাফিজ


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:০৯ পিএম

বাবা হলেন মুস্তাফিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছেন মুস্তাফিজুর রহমান। তাই তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এত দিন তার ছুটি নেওয়ার কারণটি জানা ছিল না।

আজ সেটাই জানা গেছে।

পারিবারিক কারণটা নিজেই জানিয়েছেন মুস্তাফিজ। আর সেই কারণটাও সুখবরের। পুত্রসন্তানের বাবা হয়েছেন যে তিনি। এমন সুসংবাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন বাঁহাতি পেসার।

 

পুত্রসন্তানের বিষয়ে মুস্তাফিজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমাদের ঘরে আশীর্বাদ হিসেবে আজ পুত্রসন্তান এসেছে। বাচ্চা ও মা দুজনই সুস্থ আছে। ওদের জন্য দোয়া করবেন।’

২০১৫ সালে জীবনের ইনিংস শুরু করেন মুস্তাফিজ।

জীবনসঙ্গিনী হিসেবে মেজো মামার মেয়ে সাামিয়া পারভীনকে বিয়ে করেন তিনি। এবার সেই ঘর আলোকিত করে এসেছে পুত্রসন্তান।