NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সাংবাদিক রেফাজুর রহমন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে আমেরিকান প্রেসক্লাব


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৬ পিএম

সাংবাদিক রেফাজুর রহমন এর উপর  সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে আমেরিকান প্রেসক্লাব


টাঙ্গাইলের সিনিয়র সাংবাদিক, দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদক,  যুগান্তর পত্রিকার সাবেক প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট ও সময় টেলিভিশনের সাবেকসটাঙ্গাইল জেলা প্রতিনিধি  রেফাজুর রহমানকে গত বৃহস্পতিবার,২৮  নভেম্বর  ২০২৪,রাত্র আনুমানিক  ৮ টা ১০ মিনিট সময় ক্লাব রোড টাঙ্গাইল এর মাঝা মাঝি স্থানে অতর্কিতভাবে আক্রমণ করে গুরুতর আহত করে ।
তথ্য সুএে জানা যায়, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী ও সাবেক এমপি আহসান ইসলাম টিটুর খুবই কাছের  এবং সাবেক এমপির দোসর হিসেবে পরিচিত মনিরের বাসার  ভাড়াটিয়া শওকত আকবর   এই হামলা করেছে। 
আরোও জানা যায় শওকত আকবরের নেতৃত্বেই এই আক্রমণ করা হয়। প্রথমে তিনিই আঘাতটি করেছে। 
বিস্তারিত সরাসরি সিনিয়র সাংবাদিক রেফাজুর রহমানের মুখে, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে, অপরাধ প্রকাশের সাংবাদিক খোরশেদ আলমের ভিডিও চিএে দেখুন ।    দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদক রেফাজুর রহমানের ঊপর অতর্কিতভাবে আক্রমণ করে গুরুতর আহত করায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ  এবং উদ্বেগ জানিয়েছেন আমেরিকান প্রেসক্লাব  অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ ।

সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও  সাংবাদিক হেলাল মাহমুদ অন্তর্বর্তী সরকারের কাছে  দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করেন আমেরিকান প্রেসক্লাব  অব বাংলাদেশ অরিজিন  পক্ষে ।