NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

যাদের হাতে উঠল ‘ফিল্মফেয়ার’ ওটিটি পুরস্কার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৫:৩৯ পিএম

যাদের হাতে উঠল ‘ফিল্মফেয়ার’ ওটিটি পুরস্কার

অনুষ্ঠিত হয়ে গেল ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস- ২০২৪’। আর এবারের ওটিটি ফিল্মফেয়ারে হীরামান্ডি, চমকিলা, দ্য রেলওয়ে ম্যান-এর মতো প্রশংসিত কাজগুলোর জয়জয়কার দেখা গেল। এ বছর সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। অন্যদিকে কারিনা কাপুর পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

 

গতকাল রবিবার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত হল পঞ্চম ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস। তারকাখচিত অনুষ্ঠানে হাজির ছিলেন নামিদামি অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, টেকনিক্যাল ক্রু, প্রমুখ। ওয়েব সিরিজ এবং সিনেমার জন্য মোট ৩৯ বিভাগে এদিন পুরস্কার দেওয়া হয়। চলুন দেখে নেওয়া যাক ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪’-এর বিজয়ীদের সম্পূর্ণ তালিকা -

সিরিজ

সেরা সিরিজ: দ্য রেলওয়ে ম্যান
সেরা অভিনেতা, কমেডি: রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)
সেরা অভিনেতা, ড্রামা: গগন দেব (স্ক্যাম ২০০৩)
সেরা অভিনেত্রী, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লক ৪)
সেরা অভিনেত্রী, ড্রামা: মনীষা কৈরালা (হীরামান্ডি)
সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী, অমিত রায় (হীরামান্ডি)
সেরা অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক: সঞ্জয় লীলা বানসালি, রাজা হাসান, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় (হীরামান্ডি)

ফিল্ম ক্যাটাগরি

সেরা ওয়েব অরিজিন্যাল ফিল্ম: অমর সিং চমকিলা
সেরা পরিচালক: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্ঝ (অমর সিং চমকিলা)
সেরা অভিনেত্রী: কারিনা কাপুর খান (জানে জান)
সেরা সহ-অভিনেতা: জয়দীপ আহলাওয়াত (মহারাজ)
সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (খুফিয়া)
সেরা সংলাপ: ইমতিয়াজ আলি, সাজিদ আলি (অমর সিং চমকিলা)
সেরা চিত্রনাট্য: অমর সিং চমকিলা
সেরা মিউজিক: এ আর রহমান (অমর সিং চমকিলা)

ক্রিটিকস ক্যাটাগরি

সেরা সিরিজ: গানস অ্যান্ড গুলাবস
সেরা সিনেমা: জানে জান
সেরা অভিনেতা, সিনেমা: জয়দীপ আওলাত
সেরা অভিনেত্রী, সিনেমা: অনন্যা পাণ্ডে
সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (মুম্বাই মেরি জান)
সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কুরেশি