NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাজায় যুদ্ধবিরতি চুক্তি করার কাজ চলছে : হোয়াইট হাউস


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৮ পিএম

গাজায় যুদ্ধবিরতি চুক্তি করার কাজ চলছে : হোয়াইট হাউস

হোয়াইট হাউস গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিয়ে কাজ করছে। তবে এখনো এটি অর্জিত হয়নি। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রবিবার এনবিসিকে এ কথা বলেছেন। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে আঞ্চলিক নেতারা আলোচনা করতে মিলিত হলেও সংঘর্ষ চলছে।

 

সুলিভান সাংবাদিকদের বলেন, ‘আমরা সক্রিয়ভাবে এটি (চুক্তি) বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমরা আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সঙ্গে গভীরভাবে জড়িত এবং আজও এই বিষয় নিয়ে কাজ চলছে।’


 

তিনি আরো বলেন, ‘এখনো সেখানে (চুক্তিতে) পৌঁছনো হয়নি, তবে আমাদের আশা, আমরা একটি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি করতে পারব।’

সুলিভানের এই মন্তব্য লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল হামলা করার পর এলো।

ইসরায়েল ও ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি একটি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই সংঘাত সম্পর্কে সুলিভান এনবিসিকে বলেন, “আমরা যুদ্ধবিরতি চুক্তিটির প্রশংসা করি এবং যুক্তরাষ্ট্র লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে, যাতে এটি ‘কার্যকরভাবে’ বাস্তবায়ন হয়। আমরা এটি রক্ষা করতে চাই এবং এটি যেন পুরোপুরি কার্যকর হয় তা নিশ্চিত করতে চাই।”

 


 

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার জেরুজালেমে রবিবার বলেছেন, ‘এমন কিছু সংকেত রয়েছে’, যা ইঙ্গিত দেয়, গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি বাস্তবায়িত হতে পারে।

তিনি বলেন, ‘এ বিষয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমি আশা করি, এটি অগ্রগতি লাভ করবে। আমরা জিম্মিদের ফেরত নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এটি একটি দায়িত্ব যা আমাদের পালন করতে হবে।’

 

তবে সার এ-ও বলেছেন, হামাসকে গাজায় শাসন করতে দেওয়ার সুযোগ ‘অবশ্যই দেওয়া হবে না’।

 

সূত্র : এএফপি