NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

আত্মরক্ষায় তাইওয়ানকে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:১৭ এএম

আত্মরক্ষায় তাইওয়ানকে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র সবসময় তাইওয়ানের পাশে আছে বলে জানালেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন তিনি। বুধবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সাক্ষাৎকালে পেলোসি বলেন, তার প্রতিনিধি দল তাইওয়ানে এসেছে বন্ধুত্বের খাতিরে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই তার লক্ষ্য। মূলত তার সফরকে কেন্দ্র করে বেইজিংয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়া এবং কূটনৈতিক অগ্নিঝড় শুরুর পর পেলোসি এই মন্তব্য করলেন। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পেলোসি ওয়াশিংটনের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও কথা জানান।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা তাইওয়ানের সঙ্গে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে একটি আইন পাস হয়। এটি এমন একটি আইন, যা অনুযায়ি দ্বীপটিকে আত্মরক্ষা করায় সহায়তা করতে বাধ্য ওয়াশিংটন। 

তিনি আরও বলেন, আজ আমাদের প্রতিনিধি দল তাইওয়ানে এসেছে দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে দিতে যে, আমরা তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করবো না। একই সঙ্গে আমরা আমাদের স্থায়ী বন্ধুত্বের জন্য গর্বিত।

পেলোসি বলেন, তাইওয়ানের সঙ্গে আমেরিকার সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তাইওয়ানে পৌঁছান পেলোসি।