NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বিদেশ যেতে পারলেন না সুবর্ণা মুস্তাফা


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ১১:২০ এএম

বিদেশ যেতে পারলেন না সুবর্ণা মুস্তাফা

সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় তার স্বামী বদরুল আনাম সৌদকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সুবর্ণা মুস্তাফা স্বামীসহ ব্যাংকক যাচ্ছিলেন।

তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলেও আটক বা গ্রেপ্তার করা হয়নি।

 


 

জানা গেছে, শনিবার সকালে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন সুবর্ণা মুস্তাফা ও তার স্বামী। এক পর্যায়ে তারা ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডিং গেটের দিকে চলে যান। 

পরে একটি গোয়েন্দা সংস্থা ইমিগ্রেশন পুলিশকে জানায়, দেশত্যাগের নিষেধাজ্ঞার অনানুষ্ঠানিক তালিকায় সুবর্ণার নাম রয়েছে।

এরপর বোর্ডিং গেট এলাকা থেকে সুবর্ণার বহির্গমন সিল বাতিল করে তাদের বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয়।