NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলেই থাকল


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৮ এএম

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলেই থাকল

নিরাপত্তাজনিত কারণে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিল ভারত। তাদের চাওয়া ছিল হাইব্রিড মডেল। কিন্তু এই মডেলে চরম আপত্তির কথা শুরু থেকেই জানিয়ে আসছে পাকিস্তান। এমন অবস্থায় চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ধারণে গতকাল আলোচনায় বসেছিলেন আইসিসি, ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা।

 

যদিও সভাটি ১৫ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ভারত-পাকিস্তান ছাড়াও সভায় আইসিসির পূর্ণ সদস্য ১২টি দেশের প্রতিনিধি ও তিনটি সহযোগী দেশের স্যদস্যরা উপস্থিত ছিলেন। তবে এই সভা থেকে ফলপ্রসু কোনো সিদ্ধান্ত আসেনি। আজ অথবা আগামী কয়েক দিনের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

 

প্রাথমিকভাবে পিসিবি, বিসিসিআই ও আইসিসির কর্মকর্তারা বোর্ডের সদস্যদের নিয়ে এমন একটি সিদ্ধান্তে পৌঁছাতে চান। ক্রিকইনফো