NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বিয়ে করলেন ১৪ বছর বয়সে ‘নায়িকা’ হওয়া অভিনেত্রী কেয়া


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ১০:০৭ এএম

বিয়ে করলেন ১৪ বছর বয়সে ‘নায়িকা’ হওয়া অভিনেত্রী কেয়া

হঠাৎ করেই বিয়ের খবর জানালেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খরবটি নিজেই জানিয়েছেন চিত্রনায়িকা। সবার কাছে দোয়া চেয়ে জানান, তিনি বিয়ে করেছেন গতকাল ২৮ নভেম্বর।

জানা গেছে, ওই দিন দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন তিনি।

কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

 

গণমাধ্যমে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, ‘হঠাৎ করেই পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে আমাদের। মা ও বোন অসুস্থ থাকার কারণে ঘরোয়া আয়োজনেই বিয়েটা হয়েছে।

পরবর্তী সময়ে ঘটা করে আয়োজন করার ইচ্ছা আছে।’

 

উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সে আমিন খানের বিপরীতে ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন কেয়া। এটি নির্মাণ করেছেন মনতাজুর রহমান আকবর। এরপর টানা ডজন দুয়েক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

চলচ্চিত্রে মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো হিরোদের বিপরীতে অভিনয় করেছেন কেয়া।

 

কিন্তু নায়িকার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, ঠিক তখনই সিনেমা থেকে অন্তরালে চলে যান কেয়া। পরবর্তী সময়ে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমা।