NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বিয়ের ঘোষণা দিয়ে হাসপাতালে জেবা জান্নাত


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৪:৪০ পিএম

বিয়ের ঘোষণা দিয়ে হাসপাতালে জেবা জান্নাত

এই সময়ের ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত। কিছুদিন আগে নিজের বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। অবশ্য নাটক ও বিজ্ঞাপন দিয়েও আলোচনায় এসেছিলেন তিনি। এদিকে সম্প্রতি তার এক ফেসবুক পোস্ট ও ভিডিও ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।

যেখানে এই অভিনেত্রীকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়।

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুকে হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, কাউকে কষ্ট দিও না এবং নিজের থেকেও কষ্ট পেও না।

গত বছরের প্রথম দিকে একটি ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ করেছিলেন জেবা, যেখানে এক যুবকের সঙ্গে তাকে দেখা যায়। ঘনিষ্ঠ সেই মুহূর্তে যুবকটি অভিনেত্রীর কপালে চুম্বন করছিলেন, আরেকটি দৃশ্যে জেবা তাকে চুম্বন করেন।

ভিডিওটির ক্যাপশনে তিনি ভালোবাসার মূল্যায়ন ও সম্মান নিয়ে একটি বার্তা দিয়েছিলেন। তবে কে এই যুবক এবং তার সঙ্গে তার সম্পর্কের গভীরতা কী, সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি। বিষয়টি নিয়ে তখন থেকেই নেটিজেনদের বেশ চর্চা।

 

বিয়ের ঘোষণা দেওয়ায় যেমন সবাই শুভ কামনা জানিয়েছিল, উচ্ছ্বসিত হয়েছিল, এবার অসুস্থতার ভিডিও সবার মনেই প্রশ্ন তুলেছে।

অনেক ভক্ত মনে করছেন, এটি তার কোনো নাটকের শুটিংয়ের দৃশ্য।