NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইরানের জবাব, যা বললেন ট্রাম্প মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যায় গ্রেপ্তার ৩ বিজয়ের শপথ অনুষ্ঠানে বিপাকে অভিনেত্রী রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
Logo
logo

গাড়িতে বসেই অনৈতিক প্রস্তাব, অতীত স্মরণ করলেন ইমন


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ১০:২০ এএম

গাড়িতে বসেই অনৈতিক প্রস্তাব, অতীত স্মরণ করলেন ইমন

এই সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। একের পর এক হিট গান উপহার দিয়েছেন ভারতীয় এ শিল্পী। মানুষের মনে জায়গা করে নিয়েছেন সহজেই। পেয়েছেন জাতীয় পুরস্কারও।

লোকগানের পাশাপাশি আধুনিক গান হোক কিংবা রবীন্দ্রসংগীত, সব ধরনের গানেই পারদর্শী ইমন। সফল গায়িকা হিসেবেই নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করেছেন ইমন। তবে আজকের এই সাফল্যের পেছনে রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতাও। সম্প্রতি একটি পডকাস্টে অতীতের সেই তিক্ত স্মৃতি স্মরণ করলেন গায়িকা।
তেমন পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল অজস্র কাঁটাও। 

 

ইমনের ব্যক্তিগত জীবন হামেশাই থেকেছে চর্চায়। শোভনের সঙ্গে প্রেম, ব্রেক-আপ হোক বা নীলাঞ্জনের সঙ্গে ভালোবাসার বিয়ে। কিন্তু নিজের সঙ্গে ঘটা এই অশোভন ঘটনার কথা আগে ফাঁস করেননি জাতীয় পুরস্কারজয়ী গায়িকা।

 ইমন জানালেন, ইন্ডাস্ট্রিতে আজ থেকে ১২ বছর আগে এক সিনিয়র গায়কের কু-প্রস্তাব পেয়েছিলেন তিনি। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামের পডকাস্টে অতীতের সেই তিক্ত স্মৃতি স্মরণ করেন গায়িকা।

 

ইমন বলেন, ‘১২ সালের কথা বলছি। একজন সেলিব্রেটেড সিঙ্গারের সঙ্গে আমি যাচ্ছি, প্রগাম করছি। আমার বাবা সামনের সিটে বসা।

উনি ইশারায় আমাকে বলেছিলেন, উনার সঙ্গে কোথাও যাওয়ার জন্য।’

 

ইমন ফুঁসে উঠে চিৎকার করে বলেছিলেন, ‘ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট নাও?’ (আপনি কি এখনই করতে চান?)

5
ইমন চক্রবর্তী

তবে সেই নামি গায়কের নাম ফাঁস করেননি ইমন। গায়িকা আরো জানান, প্রত্যেকের একটা স্ট্রাগল থাকে, একটা জার্নি থাকে। তারও ছিল। একটা সময় লিলুয়া থেকে রবীন্দ্রভারতী, সেখান থেকে টলিগঞ্জে গান শিখতে যেতেন। ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত ১১টায় বাড়ি ফেরা। সহজ ছিল না এই সফর। 

‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো’ গান ইমনের ক্যারিয়ারের মোড় ঘুরিয়েছে। তবে এই গানটি যে ইমনই গাইবেন তা নিশ্চিত ছিল না, এমনটাই জানান ইমন। মিডিয়ার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ইমন। বলেন, তার নতুন গান নিয়ে হইচই হয় না। অথচ বিকিনিতে ছবি দিলেই সেসব নিয়ে চর্চা। যা মোটেই কাম্য নয়।