NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বগুড়ায় হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৬ এএম

>
বগুড়ায় হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ওই শিক্ষার্থীর নাম তানভীরুল ইসলাম (২৪)। তিনি বরগুনার বামনার কোলাগাছিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী। তবে তিনি কেন বগুড়া এসেছিলেন, সে ব্যাপারে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ কোন তথ্য জানাতে পারেনি। 

জানা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শ্যামলীর আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষে ওঠেন তানভীরুল। পরে দুপুর পর্যন্ত তার রুম থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ পৌঁছে রুমের দরজা ভাঙে এবং ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ঝুলন্ত অবস্থায় তানভীরুলের মরদেহ উদ্ধার করা হয়। সে কোন উদ্দেশ্যে বগুড়ায় এসেছিল এবং কেন আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তার মৃত্যুর ব্যাপারে তদন্ত চলছে।