NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

কোহলির সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা ভারতের, বড় লক্ষ্য পেল অজিরা


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৬:২৮ পিএম

কোহলির সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা ভারতের, বড় লক্ষ্য পেল অজিরা

বোর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্টে বিরাট কোহলির সেঞ্চুরির পর ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতেই অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের লক্ষ্য দিয়েছে বুমরার দল। 

অবশেষে তিন ফরম্যাটের ক্রিকেটে ২৯ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। ১৩৫তম ওভারে লাবুশেনের বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটার।

তার টেস্ট ক্যারিয়ারে এটি ৩০তম সেঞ্চুরি। আর সব ধরনের ক্রিকেটে ৮০তম। 

 

ভারত ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করার পর ৬ উইকেটে ৪৮৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা। জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ৫৩৪ রান করতে হবে।

 

 

বিরাট কোহলির আগে সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়ালও। ১৬১ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হয়েছেন এই ওপেনার। দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালকে যোগ্য সঙ্গ দিয়েছেন লোকেশ রাহুল। খেলেছেন ৭৭ রানের ইনিংস।

 

 

জয়ের জন্য ৫৩৪ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে এর আগে কেউ জেতেনি। ২০০৩ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।