NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

১১ মাসে ৪০ শতাংশ, ১ মাসেই ৫০ শতাংশ ব্যয় করবেন স্বাস্থ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:২৫ এএম

>
১১ মাসে ৪০ শতাংশ, ১ মাসেই ৫০ শতাংশ ব্যয় করবেন স্বাস্থ্যমন্ত্রী

২০২১-২২ অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা অর্থের ৪০ শতাংশ ব্যয় হয়েছে বিগত ১১ মাসে, চলতি জুন মাসের মধ্যেই মোট ৯০ শতাংশ বরাদ্দ ব্যয় হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৫ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

একটি দৈনিক পত্রিকার উদ্বৃতি দিয়ে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ করা অর্থের মাত্র ৪০ শতাংশ ব্যয় হয়েছে। বরাদ্দ ব্যয় করতে না পারার ধারাবাহিক অভিযোগ রয়েছে। মন্ত্রী বলবেন কী ব্যয় না করার কারণ কী?

সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনার কারণে আমাদের অনেক কাজ বাধাগ্রস্ত হয়েছে। আমরা ভ্যাকসিন সংগ্রহ ও প্রয়োগে বেশি গুরুত্ব দিয়েছি। স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল ৯ হাজার কোটি টাকা। কিন্তু আমরা ভ্যাকসিনের যে কাজ করেছি তার ভ্যালুয়েশন আসবে ৪০ হাজার কোটি টাকা। আপনার হিসেবে আমরা ৪০ শতাংশ ব্যয় করেছি। আমি আশা করছি জুনের ক্লোজিং নাগাদ ৯০ শতাংশ ব্যয় করতে আমরা সক্ষম হব। অনেক বিল আটকে আছে। সে বিলগুলো ছাড় হলে বরাদ্দ ব্যয় হবে।