NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

গোপনে ভিডিও ধারণ, যুবকের বিরুদ্ধে অভিযোগ তাসনুভার


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ০৬:০৪ পিএম

গোপনে ভিডিও ধারণ, যুবকের বিরুদ্ধে অভিযোগ তাসনুভার

গুরুতর এক অভিযোগ আনলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। শুটিংয়ে সাংবাদিক পরিচয়ে এসে লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক, এমনটাই অভিযোগ অভিনেত্রীর। বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে অভিযোগ জানান তিনি।

‘কাউসার’স কিংডম’ নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাসনুভা।

এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি।

 

লাইভে এসে তিশা বলেন, ‘কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল।

বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনি ছিলেন।
আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা, আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।

 

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিশা বলেন, ‘কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনও না আসেন। তাকে বয়কট করা উচিত।’

অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে তাসনুভা তিশা আরও বলেন, ‘কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান, গিয়া এ সমস্ত কার্যকলাপ করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে বলব, আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকুশলী, যারা আছেন, অভিনেত্রী-অভিনেতারা, যাদের নাম মেনশন করলাম, আপনারা এই বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত?’

সবশেষে সেই যুবকের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার কথা বলে তাকে শুটিং স্পট ও যেকোনো অনুষ্ঠান থেকে বয়কট করার দাবি জানান অভিনেত্রী।