NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জমজমের পানি পানের যে নির্দেশনা দিল সৌদি আরব


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৪, ০৯:৩২ এএম

জমজমের পানি পানের যে নির্দেশনা দিল সৌদি আরব

জমজম কূপের পানি পানের সময় করণীয় নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। কাবা ও মসজিদে নববিতে রাখা জমজম কূপের পবিত্র এই পানি পানের সময় শান্ত অনুভব করার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে। খবর গালফ নিউজ।

মধ্যপ্রাচ্যের দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় কাবা ও মসজিদে নববিতে যখন কেউ জমজমের পানি করবেন তারা যেন আল্লাহর নাম স্মরণ করেন সে বিষয়টি মনে করিয়ে দিয়েছে।

 

একই সঙ্গে ডান হাতে পানি পান করাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। খেয়াল রাখতে হবে এই পানি যেন ছড়িয়ে-ছিটিয়ে না পড়ে।

এছাড়া জমজমের পানির ট্যাপ ছেড়ে অজু না করতেও অনুরোধ করেছে সৌদি আরব। পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখা, ঠেলাঠেলি না করা, ভিড় এড়িয়ে চলা ও ভদ্রতা বজায় রাখার জন্যও মুসল্লিদের অনুরোধ করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।