NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

সংসার ভাঙল এ আর রহমান ও সায়রা বানুর


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৪, ০২:১৭ পিএম

সংসার ভাঙল এ আর রহমান ও সায়রা বানুর

প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা করেছেন এ আর রহমানের স্ত্রী সায়রা বানু। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে বিষয়টি নিশ্চিত করেন সায়রার আইনজীবী বন্দনা শাহ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) তিনি এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেন।

 

সেই বিবৃতিতে বলা হয়, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা সত্ত্বেও, এই দম্পতি খেয়াল করেছেন তাদের মধ্যে অনেক ব্যবধান, দূরত্ব তৈরি হয়েছে। যা এই মুহূর্তে কোনো পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা।

 

সায়রা বানু বলেন, এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সায়রা বানু জানিয়েছেন, এই কঠিন সময়ে সবার কাছে গোপনীয়তা রক্ষার এবং তাদেরকে একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন সায়রা বানু।

এর আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান জানিয়েছিলেন, স্ত্রী সায়রার সঙ্গে তার বেশকিছু মতপার্থক্য রয়েছে।

যদিও বিষয়টি তারা সামলে চলেন বলেও জানিয়েছিলেন তিনি। এ শিল্পী জানিয়েছিলেন সায়রা বানু তার পছন্দ ছিলেন না।

 

তবে সেসময় তিনিও বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিলেন না। তাই একপ্রকার বাধ্য হয়ে সায়রা বানুকে বিয়ে করেছিলেন এ আর রহমান। সেই বিয়ের ২৯ বছর পর পথচলা অবশেষে শেষ হলো।

 

১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ আর রহমান। তাদের তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন।