NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইপিএস কমিউনিটি ফ্রান্সের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৮ এএম

ইপিএস কমিউনিটি ফ্রান্সের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইপিএস কমিউনিটি ফ্রান্সের উন্মুক্ত আয়োজনের মাধ্যমে তৃতীয় ইপিএস দাবা প্রতিযোগিতা-২০২২ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে প্রতিবারের মতো এবারো ইপিএস কমিউনিটি ফ্রান্সের উদ্যোগে এ দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সর্বমোট ১৭ জন প্রতিযোগী।

জুলাই মাসের ১০ তারিখে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএস গ্রুপের চেয়ারম্যান হেলাল আহাম্মেদ। ফাইনাল খেলা শেষে সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলাল।

সমাপনী বক্তব্যে আহাম্মেদ আলী দুলাল বলেন, ‘এ ধরনের আয়োজন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সৃজনশীল পরিচিতি এবং ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে ব্যাপক ভূমিকা পালন করবে।’

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী ফ্রান্স সংসদের নাট্য বিভাগের সম্পাদক ও ইপিএস কমিউনিটির প্রতিষ্ঠাকালীন সদস্য তপন দাস, সলিমুল্লাহ সিদ্দিকী রানা, মোকাদ্দেছ হোসেইন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সম্পৃক্ত ছিলেন শাহিন সিদ্দিকী, এলান খান চৌধুরী, জুয়েল রয় লেলিন, মাহাবুব আলম, লায়লা নুর, সুরাইয়া বেগম ও সাগর আহামেদ প্রমুখ।

খেলায় যারা অংশগ্রহণ করেছিলেন, তারা হলেন-সলিমুল্লাহ সিদ্দিকী রানা, মোকাদ্দেছ হোসেইন, মিজানুর রহমান লাবলু, এলান খান চৌধুরী, ফারজানা হোসাইন এনি, স্বাগত, সকাল দাস, সৈয়দ সাহিল, আবিদ, আল আমিন, জামিল, আবেদ, জুবায়ের হুসেন, মাসুক রহমান, মৃদুল দেব, আশিক আহামেদ উল্লাস ও পলাশ। সর্বশেষে ৩১ জুলাই লা ভিলেত পার্কে অনুষ্ঠিতব্য সেমিফাইনাল বিজয়ী দুই প্রতিদ্বন্দ্বী ফাইনালে ফারজানা হোসাইন এনি এবং মিজানুর রহমান লাবলু মুখোমুখি হন, যেখানে প্রতিযোগিতামূলক ফাইনালে সর্বশেষ মিজানুর রহমান লাবলু বিজয়ী হন।