NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

রাইসা নয়, তার বোনকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ১১:০০ পিএম

রাইসা নয়, তার বোনকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি

জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন সদ্যই। বুধবার (১৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বিয়ের ছবি। তবে বিয়ে নয়, শুধু কাবিন হয়েছে আর বিয়ের অনুষ্ঠান পরে হবে বলে জানিয়েছেন তৌহিদ আফ্রিদি। তবে এরই মধ্যে আফ্রিদির বউবিভ্রাটে ভক্তরা।

বিয়ের ছবি দেখে ধারণা করা হয়েছিল, টিকটকার রাইসাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। তবে এখন জানা যাচ্ছে, রাইসা নন, তার বোনকে বিয়ে করেছেন তৌহিদ।

 

জানা গেছে, আফ্রিদির সঙ্গে টিকটকার রাইসার বিয়ে হওয়ার বিষয়টি সত্য নয়। বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না।

রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে। এ তথ্য রাইসা নিজেই জানিয়েছেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন যে তিনি অনেক আগেই বিবাহিত। ফলে আফ্রিদির সঙ্গে তার বিয়ে কেন হবে?

 

টিকটকার রাইসা বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন, রাইসা নয়, রামিশা আল রিসাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি।

তিনি আরো জানিয়েছেন, যমজ বোন হওয়ায় এবং কাছাকাছি চেহারা হওয়ায় সবাই রাইসাকে আফ্রিদির স্ত্রী ভেবে নিউজ করছে। কিন্তু রাইসা আফ্রিদিও স্ত্রী নয়, তিনি তার শ্যালিকা!
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ। তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছেন। তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি। আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিসা।